হ্যাপি রিটার্ন কী?
AmarDeal24 গ্রাহকের সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। ত্রুটিপূর্ণ পণ্য, ভুল পণ্য, অথবা কোনো Accessories মিসিং থাকলে ৭ দিনের মধ্যে অভিযোগ করলে “হ্যাপি রিটার্ন” সুবিধায় আপনি নিশ্চিতভাবে পাবেন নতুন ও সঠিক পণ্য।
পণ্য AmarDeal24 এর অফিসে পাঠানো এবং AmarDeal24 এর অফিস থেকে কাস্টমার এর বাসা পর্যন্ত পৌঁছানো উভয় ক্ষেত্রেই ডেলিভারি চার্জ AmarDeal24 বহন করবে।
তবে ভুল পণ্যটি অক্ষত অবস্থায় AmarDeal24 এর ডেলিভারি ম্যান এর সামনে প্যাকেজ করে তাকে বুঝিয়ে দিতে হবে।
শর্ত:
– অভিযোগ করতে হবে ডেলিভারির ৭ দিনের মধ্যে।
– প্রমাণ হিসেবে আনবক্সিং ভিডিও/ছবি সংযুক্ত করতে হবে।
কিভাবে অভিযোগ জানাবেন?
৩ টি মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন-
ক) ওয়েবসাইটের নিচে Useful Link > রিটার্ন ও অভিযোগ ফরম পূরণ করে
খ) complain@amardeal24.com ই-মেইলে (ছবিসহ)
গ) হোয়াটস অ্যাপে: 01775-769505 (ছবিসহ)
গ্যারান্টি ও ওয়ারেন্টি সংক্রান্ত নিয়ম
রিপ্লেসমেন্ট গ্যারান্টি:
– নির্ধারিত সময়ের ( ৭ দিন ) মধ্যে ক্লেইম করলে রিপ্লেসমেন্ট পাবেন।
– সময় পেরিয়ে গেলে AmarDeal24 রিপ্লেস করে দিতে বাধ্য নয়।
রিপ্লেসমেন্ট গ্যারান্টির ডেলিভারি চার্জ:
পণ্য AmarDeal24 এর অফিসে পাঠানো এবং AmarDeal24 এর অফিস থেকে কাস্টমার এর বাসা পর্যন্ত পৌঁছানো উভয় ক্ষেত্রেই ডেলিভারি চার্জ AmarDeal24 বহন করবে।
অফিসিয়াল ওয়ারেন্টি:
– সংশ্লিষ্ট ব্র্যান্ডের সার্ভিস সেন্টার থেকে সেবা নিতে হবে।
-AmarDeal24 এর মাধ্যমে অফিসিয়াল ওয়ারেন্টি গ্রহণ করতে চাইলে ওয়ারেন্টি কার্ড, ও অরিজিনাল বক্সসহ অক্ষত অবস্থায় পাঠাতে হবে।
অফিসিয়াল ওয়ারেন্টির ডেলিভারি চার্জ:
পণ্য AmarDeal24 এর অফিসে পাঠানো এবং AmarDeal24 এর অফিস থেকে কাস্টমার এর বাসা পর্যন্ত পৌঁছানো উভয় ক্ষেত্রেই কাস্টমারকে ডেলিভারি চার্জ বহন করতে হবে।
সার্ভিস ওয়ারেন্টিঃ
সার্ভিস ওয়ারেন্টির ক্ষেত্রে যদি কোনো যন্ত্রাংশের প্রয়োজন হয়, তার খরচ কাস্টমার বহন করবে। তবে সার্ভিস চার্জ AmarDeal24 কর্তৃপক্ষ বহন করবে।
ফিজিক্যাল ড্যামেজের ক্ষেত্রে ওয়ারেন্টি প্রযোজ্য নয়। রিপ্লেস নয়, শুধু সার্ভিস প্রযোজ্য হবে।
সার্ভিস ওয়ারেন্টি ডেলিভারি চার্জ:
-পণ্য গ্রহণের ০১ মাসের মধ্যে হলে AmarDeal24 বহন করবে।
-০১ মাস অতিক্রান্ত হয়ে গেলে কাস্টমার বহন করবে।
সার্ভিসিং সময়সীমা
AmarDeal24 পণ্য হাতে পাওয়ার পর সার্ভিসিং করে ১০–১৫ কর্মদিবসের মধ্যে ফেরত পাঠাবে। বিশেষ ক্ষেত্রে কিছুটা সময় বাড়তে পারে।
রিটার্ন/ সার্ভিসিং এর জন্য প্রোডাক্ট কোথায় পাঠাবেন?
ঠিকানা:
AmarDeal24 অফিস- ৮২৭ (৫ম তলা), শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা-১২১৬
-মোবাইল: 01775-769505
রিফান্ড নীতিমালা
সরাসরি ত্রুটিযুক্ত পণ্য ফেরত দিয়ে, মূল্য ফেরত নেয়া যাবে না। AmarDeal24 এর স্টকে রিপ্লেসমেন্ট না থাকলে অথবা নতুন পণ্য সরবরাহ করতে ব্যর্থ হলে, পণ্য ফেরত পাওয়ার পর ৫–৭ কর্মদিবসের মধ্যে বিকাশ/ নগদে রিফান্ড করা হবে । ডেলিভারি চার্জ রিফান্ডযোগ্য নয়।
হ্যাপি রিটার্ন ঝামেলা এড়াতে করণীয়
– ডেলিভারির সময় পণ্য যাচাই করে রিসিভ করুন।
– ত্রুটি থাকলে সাথে সাথেই কুরিয়ারকে ফেরত দিন।
– আংশিক রিসিভ গ্রহণযোগ্য নয়।
